ঢাকা | বঙ্গাব্দ

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের! ছবির ক্যাপশন:
ad728

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে কৃষ্ণচাঁদপুর এলাকায় মুকুল হোসেনের ধানের জমিতে তার বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫) ময়লা ফেলেন। এ নিয়ে মুকুলের সঙ্গে বড় ও মেজো ভাইয়ের কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় বড় ও মেজো ভাই মুকুলকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে মুকুলের বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে মুকুলের স্ত্রী মাহমুদা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নেয়।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ছোট ভাইয়ের ধানের জমিতে ময়লা ফেলা নিয়ে বড় ও ছোট ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক এবং ধাক্কাধাক্কি হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে মারামারির ঘটনায় মুকুল হোসেন মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনে পর্যটনমন্

সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনে পর্যটনমন্