ঢাকা | বঙ্গাব্দ

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি! 

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি!  ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে কবর খোঁড়া এবং শিশুটির মরদেহ না থাকার বিষয়টি জানাজানি হয়। পরে স্বজনেরা কবরস্থানে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। তবে কবরের ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়নি। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

নিখোঁজ শিশুটির নাম ফাহিমা। সে ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। তার বয়স হয়েছিলো ১ বছর ১ মাস। পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শিশুটির মা শাহাজান বেগম বলেন, ‘পানিতে পড়ে আমার মেয়ের মৃত্যু হলে তাকে এখানে দাফন করি। গতকাল সন্ধ্যাতেও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যে কবর থেকে মেয়ের মরদেহও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের মরদেহ ফেরত চাই।’

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের এক মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ উধাও হয়ে গেছে। কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে বলে তাদের ধারণা। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। তবে সেসব মরদেহেরও কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী বলেন, ছুরিরচর এলাকায় কবর থেকে মরদেহ চুরির বিষয়টি তার জানা নেই। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, পুলিশ ঘটনাটি জানতে পেরেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স