ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728

গ্রেফতারকৃতরা হলেন সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদ। 

রবিবার (২১ নভেম্বর) রাতে  জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশ দ্রুত ওই এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   

দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি