ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত ছবির ক্যাপশন:
ad728

​নিহত জিসান খানখানাপুর ব্রাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে সুরাজ মোহিনী ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

​জানা গেছে, জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জিসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সাভারে ট্যানারির অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ শিল্পমন্ত্রীর 

সাভারে ট্যানারির অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ শিল্পমন্ত্রীর