ঢাকা | বঙ্গাব্দ

কাজাখস্তানের বিস্ময় বালিকা রিবাকিনা এখন টেনিসের নতুন রাণী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
কাজাখস্তানের বিস্ময় বালিকা রিবাকিনা এখন টেনিসের নতুন রাণী ছবির ক্যাপশন:
ad728

সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তৃতীয় ইউএস ওপেন জেতার সুযোগ ছিলো সাবালেঙ্কার সামনে। ফ্লাশিং মিডোয় শিরোপার হ্যাটট্রিকের আশায় ছিলেন এই বেলারুশ তারকা। 

অন্যদিকে রিবাকিনা নিউইয়র্কে এসেছিলেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় হয়ে। কাজাখস্তান ফিরছেন এক নম্বর হয়ে, সঙ্গে ইউএস ওপেনের ট্রফিও। ইয়েলেনা রিবাকিনা এক রাতেই  আরিনা সাবালেঙ্কার কাছ থেকে কেড়ে নিলেন সবকিছু।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এবং ইউএস ওপেনের ট্রফি। প্রথম সেটে রিবাকিনা জয় পায় ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাড়ান সাবালেঙ্কা। ৭-৫ গেমের জয় দিয়ে শিরোপা ধরে রাখারও স্বপ্ন দেখেন বেলরুশ তারকা। তবে তার স্বপ্ন বাস্তব হতে দেননি কাজাখ তরুণী। শেষ সেটে গত দুই আসরের চ্যাম্পিয়নকে অনেকটা উড়িয়েই দিয়েছেন রিবাকিনা। 

হেসেখেলে জয় তুলে নেন ৬-২ গেমে। প্রথমবারের মতো হাতে ওঠে ইউএস ওপেনের শিরোপা। ফ্লাশিং মিডো পেলো তার নতুন রাণী। আজ আর্থার অ্যাশে নতুন রাজার অভিষেকের অপেক্ষা। পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন ও জার্মানির আলেকজান্ডার জেভারভ। ২০০৩ সালে এন্ডি রডিকের পর আর কোন আমেরিকান গ্র্যান্ড স্লাম শিরোপার জয়ের স্বাদ পায়নি। শেলটনের সামনে সুযোগ অপেক্ষা ঘুচানোর। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুরে ধর্ষণের শিকার শিশুর পাশে নিপীড়িত নারী ও শিশু সহায়তা

গাজীপুরে ধর্ষণের শিকার শিশুর পাশে নিপীড়িত নারী ও শিশু সহায়তা