ঢাকা | বঙ্গাব্দ

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার ছবির ক্যাপশন:
ad728

‘এফ’ গ্রুপের ম্যাচে উত্তর কোরিয়ার গোলবন্যায় ভেসে গেছে বাংলাদেশের মেয়েরা। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশকে দিশেহারা করে তোলে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাত গোল করে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে উত্তর কোরিয়া। শেষ পর্যন্ত ১০-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পুরো ম্যাচে কার্যকর কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের জালে একের পর এক গোল দিয়ে রীতিমতো গোল উৎসব করেছে উত্তর কোরিয়া।

নারী ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান ১১তম, আর বাংলাদেশ রয়েছে ১০৭তম স্থানে। এশিয়ান কাপ ও এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার নারী দল তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

এর আগে ২০১৩ সালে ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। এবার উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের পরাজয়ে কোচ পিটার বাটলারের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন ফুটবল সংশ্লিষ্টরা।

অভিজ্ঞ খেলোয়াড় মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র এবং শিউলি আজিমের মতো খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণদের বেশি সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে দলের এই বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিপিএল নিয়ে বড় দুঃসংবাদ দিলেন তামিম

বিপিএল নিয়ে বড় দুঃসংবাদ দিলেন তামিম