ঢাকা | বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা ছবির ক্যাপশন:
ad728

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তাই পরিবারের জন্য সপ্তাহের বাজার করতে সকাল থেকেই রাজধানীর পলাশী বাজারে আসেন ক্রেতারা। তবে বাজারে এসেই স্বস্তি হারান অনেকেই। কারণ প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।

সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। সবজির বাজারেও নেই স্বস্তি। করলা বিক্রি হচ্ছে কেজি ১২০ টাকায়, বরবটি ১২০, বেগুন ১৪০, কাকরোল ১০০ এবং পটল ৭০ টাকায়। আর কাঁচামরিচের ঝাঁজ যেন বাড়ছে প্রতিদিনই। কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়।

বেড়েছে প্রাণিজ আমিষের দামও। ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে ৫ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৩৬০ টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬২০ টাকায়। মাছের বাজারেও আগের তুলনায় দাম কিছুটা বেশি। একসঙ্গে কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়ায় সংসারের খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের। বলছেন, পাইকারি বাজারেই বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। পাশাপাশি বর্ষার কারণে কিছু সবজির সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও পড়েছে এর প্রভাব। 

দ্রুত বাজার তদারকি বাড়িয়ে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার প্রত্যাশা সীমিত আয়ের মানুষের।    


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্