ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো?   

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো?    ছবির ক্যাপশন:
ad728

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। যা শুক্রবার (১৪ আগস্ট) ছিল দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৭৪ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ১৪৯ টাকা।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মন্ত্রিসভায় ১১২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্

মন্ত্রিসভায় ১১২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্