ঢাকা | বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে দেশে আবার কমলো স্বর্ণের দাম, ভরি কতো?

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
একদিনের ব্যবধানে দেশে আবার কমলো স্বর্ণের দাম, ভরি কতো? ছবির ক্যাপশন:
ad728

ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমেছে। এই মানের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার গহনার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ১৩২ টাকা রয়েছে।

একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারিত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী