ঢাকা | বঙ্গাব্দ

প্রতারণা ঠেকাতে ব্রোঞ্জের চুড়ি-বালা বিক্রি নিষিদ্ধ করলো বাজুস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
প্রতারণা ঠেকাতে ব্রোঞ্জের চুড়ি-বালা বিক্রি নিষিদ্ধ করলো বাজুস ছবির ক্যাপশন:
ad728

বাজুস জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে ব্রোঞ্জের চুড়ি ও বালা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 

গত বুধবার (৯ সেপ্টেম্বর) বাজুসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাজারে ব্রোঞ্জের চুড়ি ও বালার নামে প্রতারণামূলক ব্যবসা শুরু হয়েছে। এসব অলংকারে ঠিক কী পরিমাণ স্বর্ণ রয়েছে, তা বিক্রির সময় নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব নয়। অথচ ক্রেতাদের কাছে ২, ৩ বা ৪ আনা স্বর্ণ রয়েছে বলে ব্রোঞ্জের চুড়ি-বালা বিক্রি করা হচ্ছে।

বাজুসের মতে, এতে একদিকে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং জুয়েলারি শিল্পের সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর বাজুস পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে ব্রোঞ্জের চুড়ি ও বালা বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর কোনো জুয়েলারি প্রতিষ্ঠানে এসব পণ্য বিক্রি করতে দেখা গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ

ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ