ঢাকা | বঙ্গাব্দ

টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কতো?

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কতো? ছবির ক্যাপশন:
ad728

শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে দুই লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমায় বাজুস। ওইদিন ভরিতে দুই হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে তিন হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা দুই হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদে আরও এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিল পাস

সংসদে আরও এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিল পাস