ঢাকা | বঙ্গাব্দ

গ্যাস সরবরাহ বিঘ্নিত কেন, স্বাভাবিক হবে কবে? জানালো মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
গ্যাস সরবরাহ বিঘ্নিত কেন, স্বাভাবিক হবে কবে? জানালো মন্ত্রণালয় ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, এলএনজির একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতেও, যেখানে কিছু জায়গায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

মনির হোসেন চৌধুরী জানান, ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সিএনজি স্টেশনগুলোর সংকট সম্পূর্ণ সাময়িক, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে দৈনিক সরবরাহ করা সম্ভব হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে দীর্ঘদিন ধরেই কিছুটা সরবরাহ ঘাটতি রয়েছে।

যুগ্ম সচিব বলেন, অতীতে গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ জোরদার করা হয়েছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বাজেটে নবম পে স্কেল বরাদ্দে নতুন আলটিমেটাম

বাজেটে নবম পে স্কেল বরাদ্দে নতুন আলটিমেটাম