এ ছাড়া যেসব বিদেশি নাগরিক শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ধরনের ভ্রমণকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার কথাও বলা হয়েছে।
এর আগে চলতি বছরের জুনে বার্থরাইট সিটিজেনশিপ সীমিত করতে ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশ বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের ব্যবস্থা ‘একটি পরিহাসের বিষয়ে’ পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া অধিকাংশ শিশুই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে থাকে। তবে এই অধিকার সীমিত করার বিষয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও আইনি বিতর্ক চলে আসছে।
বসির আহমেদ