ঢাকা | বঙ্গাব্দ

পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর মৃত্যু!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর মৃত্যু! ছবির ক্যাপশন:
ad728

প্রতীকী ছবি

নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে কয়েকটি শিশু বন্যার পানিতে গোসল করতে ‘মরা নদী’তে নামে। একপর্যায়ে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঢাকায় আসছেন না চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী!

ঢাকায় আসছেন না চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী!