ঢাকা | বঙ্গাব্দ

হচ্ছে না বিপিএল, বিকল্প টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
হচ্ছে না বিপিএল, বিকল্প টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির ছবির ক্যাপশন:
ad728

আগের কয়েকটি বিপিএল আসরের অব্যবস্থাপনা, বিসিবির আর্থিক ক্ষতি এবং টুর্নামেন্ট ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার কারণে এবার বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দায়সারা কোনো আয়োজন করতে চান না বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

তবে বিপিএল না হলে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি ও পরিচালকরা।

মঙ্গলবার দুপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই নিজেদের প্রস্তাব তুলে ধরে। বৈঠকে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও নাসির হোসেনসহ ১৬ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিদেশে থাকা আরও ছয় ক্রিকেটার জুমের মাধ্যমে আলোচনায় যুক্ত হন।

প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কোয়াবের সদস্যরা প্রাথমিকভাবে এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তবে বিকল্প টুর্নামেন্টের কাঠামো, সময়সূচি ও অন্যান্য বিষয় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর আবারও বৈঠকে বসবে বিসিবি ও কোয়াব। ওই বৈঠকেই বিকল্প টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ