ঢাকা | বঙ্গাব্দ

খেলাপি ঋণ ছাড়ালো সোয়া ৬ লাখ কোটি টাকা: কেন্দ্রীয় ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
খেলাপি ঋণ ছাড়ালো সোয়া ৬ লাখ কোটি টাকা: কেন্দ্রীয় ব্যাংক ছবির ক্যাপশন:
ad728

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সরকারি ব্যাংকগুলোতে ঋণ কমলেও বেসরকারি ব্যাংকে বড় অঙ্কের ঋণ বৃদ্ধি সামগ্রিকভাবে ব্যাংক খাতের খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে।

সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতের ঋণ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিভি/অনলাইন/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘদিনের দাবি পূরণ: চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্ল

দীর্ঘদিনের দাবি পূরণ: চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্ল