ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ দিনে ২৫ জাহাজ জ্বালানি খালাস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ দিনে ২৫ জাহাজ জ্বালানি খালাস ছবির ক্যাপশন:
ad728
ইসরাইলি আগ্রাসন ও ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব পড়েছে সারাবিশ্বে। বৈশ্বিক বাণিজ্যেও বিরাজ করছে অস্থিরতা। তবে এসবের মধ্যেও দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে জ্বালানি খালাস কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।  চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে চট্টগ্রাম বন্দরে মোট ২৫টি জাহাজ থেকে সফলভাবে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি জানান, ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সময়ে মোট ২৫টি ভেসেল বা জাহাজের পণ্য খালাস প্রক্রিয়া শেষ হয়েছে।   এসব জাহাজে করে দেশে আনা হয়েছে এলএনজি, এলপিজি, ডিজেল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং প্রোডাক্ট অয়েল। মূলত মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এসব জ্বালানি আসছে।    বন্দরের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ নামের একটি জাহাজে গ্যাস খালাসের কাজ চলমান রয়েছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা ‘এবি অলিভিয়া’ নামের আরেকটি জাহাজ বর্তমানে বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং সেটি এখন খালাসের অপেক্ষায় রয়েছে।   বন্দর সূত্রে জানা গেছে, জ্বালানি নিয়ে আরও দুটি জাহাজ বর্তমানে সমুদ্রপথে রয়েছে। ‘বিক বরনহলম’ এবং ‘মর্নিং জেন’ নামের জাহাজ দুটি আগামী ২৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী সঙ্গে আনসার প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী সঙ্গে আনসার প্রধানের সৌজন্য সাক্ষাৎ