ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু ছবির ক্যাপশন:
ad728

ফাইল ছবি

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে পারমানবিক এই বিক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট দু’জন কর্মকর্তা। 

‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ ধাপে প্রথমে চুল্লিতে খুব কম শক্তিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু করা হবে। এ সময় চুল্লির বিভিন্ন ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা, তা পরীক্ষা করা হবে।

একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পরীক্ষা নিরীক্ষার পর ধীরে ধীরে চুল্লির শক্তি বাড়িয়ে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। পুরো প্রক্রিয়ায় প্রায় ৩০-৪০ দিন লাগতে পারে। এই ধাপে চুল্লির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি টারবাইন চালু করা হবে। এরপর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

এর আগে বৃহস্পতিবার বিক্রিয় শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে আরও দুটি অনুমোদন নিতে হবে।

শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদন ২০ থেকে ৩০ শতাংশে নেওয়া হবে। সব পরীক্ষা সন্তোষজনক হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরও ধীরে ধীরে এর উৎপাদন বাড়ানো হবে। পূর্ন ক্ষমতায় উৎপাদন শুরুর পর কিছুদিন পরীক্ষা মূলক উৎপাদন চলবে। এরপর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। এতে প্রায় ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে। 

রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হলে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হবে। এতে বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হওয়ার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতারও নতুন অধ্যায় শুরু হবে।   দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০০ মেগাওয়াট। যেখান থেকে প্রায় ২৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রথম ইউনিটের পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কাজও পুরোদমে চলছে। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে বিদ্যুতের লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তেল, কয়লা ভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমানবিক বিদ্যুতের দামও কম পড়বে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১৬ হাজার ৮৮৮ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুপারি

১৬ হাজার ৮৮৮ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুপারি