ঢাকা | বঙ্গাব্দ

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ছবির ক্যাপশন:
ad728

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকে পড়ে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। এতে ভোগান্তিতে পড়েন জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

বিইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের যে ২৭টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিশেষ কমিটির

অন্তর্বর্তী সরকারের যে ২৭টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিশেষ কমিটির