ঢাকা | বঙ্গাব্দ

উত্তর ইসরাইলে মসজিদে আগুন দিলো সেটেলাররা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
উত্তর ইসরাইলে মসজিদে আগুন দিলো সেটেলাররা ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনার জেরে ইসরাইলি পার্লামেন্ট নেসেটের আরব আইনপ্রণেতারা আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি উসকে দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে আঙুল তুলেছেন।

দেয়ালে লেখা স্লোগানগুলোর একটি ছিল— ‘সারা দেশে প্রতিশোধ-দ্য ফ্রন্ট’। মূলত ‘দ্য ফ্রন্ট’ হলো উগ্রপন্থি গোষ্ঠীগুলোর একটি পরিচিত স্বাক্ষর বা সাংগঠনিক পরিচয়। ‘হিলটপ ইয়ুথ’-এর মতো গোষ্ঠীগুলো এ ধরনের আক্রমণের ক্ষেত্রে নিজেদের সমন্বিত ও ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে এই শব্দবন্ধ ব্যবহার করে থাকে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, মসজিদের নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগ এবং কাছাকাছি সড়কে দেয়াললিখনের ঘটনায় তদন্ত চলছে। ধর্মীয় প্রতীকের ওপর হামলাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, মসজিদে আগুন দেওয়া জঘন্য ঘৃণামূলক অপরাধ। এটি ইহুদিদের বা ইসরাইলের পরিচয় হতে পারে না। আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা বন্ধের আহ্বান জানান তিনি।

আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও এ ঘটনার জন্য নেতানিয়াহু ও তার মন্ত্রিসভাকে দায়ী করেছেন। রা’আম পার্টির চেয়ারম্যান ও নেসেট সদস্য মানসুর আব্বাস বলেছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরব নাগরিকদের বিরুদ্ধে উগ্র ডানপন্থীদের উসকানির সরাসরি ফলণহামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল রহমান শাদিদ এ হামলার নিন্দা জানিয়ে একে উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সংগঠিত সন্ত্রাস বলে উল্লেখ করেন।

এদিকে বুধবার রাতে ফিলিস্তিনি নাগরিকদের বসবাসের আরেক শহর কাফর কাসেমে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় আটজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সূত্র: আল-জাজিরা


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের