ঢাকা | বঙ্গাব্দ

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ ছবির ক্যাপশন:
ad728

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচারের খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ১৩ বস্তা সার।

অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল