ঢাকা | বঙ্গাব্দ

জানা গেল, সিরিজ খেলতে কবে আসতে পারে ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
জানা গেল, সিরিজ খেলতে কবে আসতে পারে ভারত ছবির ক্যাপশন:
ad728

আগের সূচি অনুযায়ী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো ভারতের। তবে সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় খুঁজছে।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং বিসিবিও বছরের শুরুর দিকে একটি ‘উইন্ডো’ খুঁজছে।

এর আগে ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিলো। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে সাদা বলের ছয়টি ম্যাচ খেলবে ভারত। তবে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবালও জানিয়েছিলেন, ভারত সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং তারিখে পরিবর্তন আসতে পারে। ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলো ভারতীয় দল। এরপর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আইফোনের কিস্তি নিয়ে ঝগড়া: পাহাড় থেকে পড়ে গেলেন বাবা-ছেলে, ঝা

আইফোনের কিস্তি নিয়ে ঝগড়া: পাহাড় থেকে পড়ে গেলেন বাবা-ছেলে, ঝা