ঢাকা | বঙ্গাব্দ

বিপিএল ফিক্সিংয়ে নতুন বিতর্ক, ৭ জনের দায় স্বীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
বিপিএল ফিক্সিংয়ে নতুন বিতর্ক, ৭ জনের দায় স্বীকার ছবির ক্যাপশন:
ad728

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।

এর আগে বিপিএলের একাদশ আসরে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।

ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাইরে রেখেছিল তৎকালীন বিসিবি। তারা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

তবে বোর্ডে পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন নিয়ে অবস্থানেও পরিবর্তন আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে আগের মতো গুরুত্ব দেয়নি। যদিও ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

বিপিএলে ফিক্সিংবিরোধী এই তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

বিভি/এসকে/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত দামে টিকিট বিক্রি, হাতেনাতে ধরলেন নৌ প্রতিমন্ত্রী

অতিরিক্ত দামে টিকিট বিক্রি, হাতেনাতে ধরলেন নৌ প্রতিমন্ত্রী