শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দ্বীগরাজ নৌঘাঁটিতে জাহাজটি উন্মুক্ত করে জনসাধারণকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। এ সময় নৌবাহিনীর সকল নিয়ম মেনে যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
এ সময় দর্শনার্থীদের যুদ্ধজাহাজের সক্ষমতা, নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর স্কুলে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে নৌঘাটি ও ঘাটি সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
বসির আহমেদ