দিল্লীতে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এইচ.ই. এম. হামিদুল্লাহ দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২ এপ্রিল) দিল্লীতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম এবং সামরিক পর্যায়ে সমন্বয় বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়। এছাড়া বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও গভীর সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই আলোচনায় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও ভারতের সামরিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করতে এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: ভারতীয় সেনাবাহিনীর এডিজিপিআই (ADGPI)
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স