ঢাকা | বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে যেসব নিষেধাজ্ঞা দিলো সরকার 

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
স্বাধীনতা দিবস উপলক্ষে যেসব নিষেধাজ্ঞা দিলো সরকার  ছবির ক্যাপশন:
ad728
গণহত্যা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।  সোমবার (২৩ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে এ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়। তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে আগেই জানিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। গত ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিলো’

‘ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিলো’