ঢাকা | বঙ্গাব্দ

পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে আসছেন। তার এ সফরকে ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও সাজসাজ রব বিরাজ করছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় জেলা সফর এবং টাঙ্গাইলে প্রথম আগমন।   প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেসব ভেন্যুতে কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী প্রি-পাইলটিং কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি কৃষক সমাবেশে ভাষণ দেবেন। ভাষণ শেষে বেলা সোয়া ১২টার দিকে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। তার আগমন উপলক্ষে শহরের রাস্তা-ঘাট পরিষ্কার ও মেরামতের কাজ চলছে। স্টেডিয়াম মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ভবন, গ্যালারিসহ আশপাশের সড়ক ও এলাকায় চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। পুরো শহরজুড়ে সাজসজ্জার আমেজ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন টাঙ্গাইলবাসী। টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় এটি জেলার মানুষের জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। সেই কৃষকদের জন্য ১৪ এপ্রিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এটি নবান্নের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন হবে। তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আন্দোলন করেছেন। তার স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন নিঃসন্দেহে গর্বের বিষয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ভেন্যুতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে ইতোমধ্যে সমন্বয় সভাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকা থেকে টাঙ্গাইলের সীমানা পর্যন্ত তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। এদিকে যেসব কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে, তাদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে এই কার্ড তুলে দেবেন। এ উদ্যোগে টাঙ্গাইলের কৃষকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে এবং তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইন-শৃঙ্খলাও নিয়ন্ত্রণে: আইনমন্ত

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইন-শৃঙ্খলাও নিয়ন্ত্রণে: আইনমন্ত