ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাসহ ৪ সিটিতে আজ হামের টিকাদান শুরু 

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
ঢাকাসহ ৪ সিটিতে আজ হামের টিকাদান শুরু  ছবির ক্যাপশন:
ad728
ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ রবিবার (১২ এপ্রিল)। এ চার সিটিতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। পরবর্তীতে আগামী ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম সারা দেশে শুরু হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, এই ৪ মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, হাম প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওইদিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়। সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শুরুতে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী

জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী