ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবারের মতো ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
প্রথমবারের মতো ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত  ছবির ক্যাপশন:
ad728

দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল সম্প্রতি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা দুই ডোজের এই টিকা নিতে পারবেন। তিন মাসের ব্যবধানে দুইটি ডোজ গ্রহণ করতে হবে। এই টিকা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। 

কোম্পানির দাবি, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক, কিউডেঙ্গা টিকা নেয়া যাবে এবং টিকা দেওয়ার আগে ডেঙ্গু সংক্রমণ হয়েছে কি না, তা জানতে কোনো প্রাক্ -টিকাদান পরীক্ষার প্রয়োজন নেই। তাকেদার তথ্য অনুযায়ী, দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পর আক্রান্ত রোগীর শরীরে ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল ৮০ দশমিক ২ শতাংশ।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে ২ ঘণ্টা দ

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে ২ ঘণ্টা দ