সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসব সতর্কতা জারি করা হয়।
সতর্কতার আওতায় রয়েছে পবিত্র নগরী মক্কা, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক, লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ এলাকা।
সৌদি আরবের এসব অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতির সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দা ও সেখানে অবস্থানরতদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মক্কা ও জেদ্দার মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সতর্কতা জারি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মক্কা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী এবং প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ সেখানে যাতায়াত করেন। অন্যদিকে জেদ্দা ও ইয়ানবু লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ শহর ও বন্দর এলাকা।
এদিকে, সতর্কতার আওতায় থাকা তাবুক ও তাইফও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে একাধিক এলাকায় একসঙ্গে সতর্কতা জারি করায় স্থানীয়ভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বসির আহমেদ