ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে বৈঠকে মক্কা জোট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে বৈঠকে মক্কা জোট ছবির ক্যাপশন:
ad728

এর আগে রবিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব মোহসেন রেজায়ি। সৌদি কর্মকর্তারাও তেহরানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডন ও সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত তিন দেশের এ উদ্যোগের লক্ষ্য চলমান সংকটে উত্তেজনা কমানো, সংলাপ এগিয়ে নেওয়া এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা। এ প্রচেষ্টায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকেও সমর্থন দেওয়া হচ্ছে।

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এতে কোনো সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতাও পরে ভেঙে পড়ে।

এ পরিস্থিতিতে তেহরানের বৈঠক আঞ্চলিক উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: নিরাপত্তাকর্মী রাকিবের স্বপ্নপ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: নিরাপত্তাকর্মী রাকিবের স্বপ্নপ