ঢাকা | বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা ছবির ক্যাপশন:
ad728

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশসীমায় মার্কিন ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা কেশম দ্বীপের একটি ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলার সময় পাঁচ থেকে ছয়টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে ইরানের হরমোজগান প্রদেশের উপগভর্নর জানিয়েছেন, হামলায় কোনো আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়নি।

নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শান্তিচুক্তি নিয়ে আলোচনা থমকে থাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার পাশাপাশি তীব্র হয়েছে ইরান-সমর্থিত হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত। ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি জানিয়েছে সৌদি জোট।

বিভি/ওটিপি/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা