ঢাকা | বঙ্গাব্দ

সিকিম ভ্রমণে পর্যটকদের জন্য দুঃসংবাদ, বাড়লো খরচ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
সিকিম ভ্রমণে পর্যটকদের জন্য দুঃসংবাদ, বাড়লো খরচ ছবির ক্যাপশন:
ad728

সিকিমের স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গ্যাংটক, পাকিয়ং ও মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সংরক্ষিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মের আওতায় থাকছে গ্যাংটক ও পাকিয়ং বিভাগের নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম। পাশাপাশি মঙ্গন বিভাগের সাঙ্কালান-টুং ও ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলোতেও এ প্রবেশমূল্য কার্যকর হবে।

নির্দেশনা অনুযায়ী, গাড়ির আসনসংখ্যা ও ইঞ্জিনের ক্ষমতার ভিত্তিতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। ১ হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ং এলাকায় ১ হাজার ৫০০ রুপি এবং মঙ্গনে ১ হাজার ২০০ রুপি দিতে হবে।

৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে এ ফি যথাক্রমে ২ হাজার ৫০০ ও ১ হাজার ৫০০ রুপি। অন্যদিকে, ১১ থেকে ১৫ আসনের গাড়ির জন্য গুনতে হবে যথাক্রমে ৪ হাজার ৫০০ ও ২ হাজার ৫০০ রুপি।

বাসের ক্ষেত্রে আসনসংখ্যা অনুযায়ী প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত। ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য ফি ৭৫০ রুপি। এর সঙ্গে সহযাত্রীর জন্য দিতে হবে আরও ৩৫০ রুপি।

তবে এ নিয়মে কিছু ছাড়ও রাখা হয়েছে। সিকিমের নির্দিষ্ট পরিচয়পত্রধারী স্থানীয় বাসিন্দারা প্রবেশমূল্য থেকে অব্যাহতি পাবেন। একই সুবিধা পাবেন দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা ও সেনাসদস্যরা।

এদিকে, উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে যাতায়াত করতে পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে। তবে এ পারমিটের জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। অন্যদিকে, ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধিত মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সিকিম সরকারের এ সিদ্ধান্তে উদ্বেগ দেখা দিয়েছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন প্রবেশমূল্যের কারণে পর্যটকদের ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে অনেক পর্যটক সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের মতো বিকল্প পর্যটনকেন্দ্র বেছে নিতে পারেন।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী অবশ্য মনে করেন, সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

তবে বাড়তি ফি নিয়ে আপত্তি জানিয়েছেন সিআইআইয়ের পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যাল। তার মতে, নতুন এ খরচের পুরো চাপ শেষ পর্যন্ত পর্যটকদের ওপরই পড়বে। এ কারণে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

একই দাবি জানিয়েছেন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র। তিনি বলেন, নতুন ফি কার্যকর হলে সাধারণ পর্যটকদের ভ্রমণ বাজেট বেড়ে যাবে। ফলে সিকিমের পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা

ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা