ঢাকা | বঙ্গাব্দ

মুশফিকুল ফজল আনসারী ফিরলেও এখনো ফেরেননি বাকি রাষ্ট্রদূতরা 

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
মুশফিকুল ফজল আনসারী ফিরলেও এখনো ফেরেননি বাকি রাষ্ট্রদূতরা  ছবির ক্যাপশন:
ad728
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি।  নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যেই পাঁচজন রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছিলো, তাদের একজন মুশফিকুল ফজল আনসারী। মেক্সিকো ছাড়াও এই তালিকায় আছেন যুক্তরাজ্য, পোল্যান্ড, পর্তুগাল ও মালদ্বীপের রাষ্ট্রদূত।  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা চিঠিতে সেসব দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বলা হয়েছিলো, দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগ দিতে। কিন্তু এখন পর্যন্ত শুধু মুশফিকুল ফজল আনসারী ঢাকায় এসে পৌঁছেছেন।  সিনিয়র সচিব পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চে সরব ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ও অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়ায়য় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সংকট দেখা দিলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের নেপথ্যে কাজ করে ব্যাপক প্রশংসিত হন।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি

ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি