ঢাকা | বঙ্গাব্দ

ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ মন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের মাধ্যমে নেবেন। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধি করার জন্য আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই সপ্তাহটি উদযাপন হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি আগামীকাল চাঁদপুরে অনুষ্ঠিত হবে। জাটকা আহরণ, ক্রয়-বিক্রি এবং মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সচেতনতা বাড়াতে হবে এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চালানো হবে। ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কোনো ইলিশ রফতানি করে না, যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। তবে পহেলা বৈশাখে ইলিশ পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্য সহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। এছাড়া সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এমপিরা বাসভবন পাচ্ছেন কবে, জানালেন চিফ হুইপ

এমপিরা বাসভবন পাচ্ছেন কবে, জানালেন চিফ হুইপ