বুধবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জন্য নাটোরের কয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দফতরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য বুধবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিন স্টেশন ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স