ঢাকা | বঙ্গাব্দ

আইন, স্বরাষ্ট্র ও গণপূর্ত মন্ত্রীর নতুন দায়িত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
আইন, স্বরাষ্ট্র ও গণপূর্ত মন্ত্রীর নতুন দায়িত্ব ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ইমারত নির্মাণ বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সদস্য হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

কমিটির প্রধান দায়িত্ব হবে বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা, যাতে ঢাকা মহানগরে ইমারত নির্মাণসংক্রান্ত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। কমিটির সচিবালয়-সংক্রান্ত সব সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ