ঢাকা | বঙ্গাব্দ

​সারের ডিলার নিয়োগ নিয়ে সমালোচনা, যা বললেন আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
​সারের ডিলার নিয়োগ নিয়ে সমালোচনা, যা বললেন আইনমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ পিটিআইয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই কথা বলেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

​সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে উঠে আসা বিভিন্ন সমালোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সারা দেশে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।

​বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। সরকার ভালো যাই করতে যাক না কেন, তারা তার বিরোধিতা করবে। তবে আমরা এতে কান দিচ্ছি না। আমরা বিশ্বাস করি, যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য ও প্রাপ্য অংশই পাচ্ছে।

​এর আগে সকালে মন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। হাসপাতালটির চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সেখানে আলোচনা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠান ও হাসপাতালের সভায় স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আকস্মিক টর্নেডোয় লন্ডভন্ড আশাশুনির বেশকিছু বসতবাড়ি

আকস্মিক টর্নেডোয় লন্ডভন্ড আশাশুনির বেশকিছু বসতবাড়ি