ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ ছবির ক্যাপশন:
ad728

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুর্মিটোলায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১৬ জুলাই ২০২৪, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হন আবু সা

১৬ জুলাই ২০২৪, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হন আবু সা