ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা বাড়ানোর আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা বাড়ানোর আহ্বান ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, বনায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে। তারা জানায়, দুর্গম এলাকায় টেকসই কৃষি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি পাড়া উন্নয়ন কমিটির মাধ্যমে স্থানীয় জনগণকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে যুক্ত করা হচ্ছে।

প্রতিনিধিদল আরও জানায়- ভূমিধস প্রতিরোধ, জলাধার সংরক্ষণ, পাহাড়ি নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়াতেও কাজ করছে ইউএনডিপি। বৈঠকে সংস্থাটির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিকস এন্থনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারে আইফোন ১৮ প্রো আসছে কবে? এবার সবচেয়ে বড় আকর্ষণ কী?

বাজারে আইফোন ১৮ প্রো আসছে কবে? এবার সবচেয়ে বড় আকর্ষণ কী?