ঢাকা | বঙ্গাব্দ

এক কিলোমিটার কাঁচা রাস্তায় আট গ্রামবাসীর দুর্ভোগ 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
এক কিলোমিটার কাঁচা রাস্তায় আট গ্রামবাসীর দুর্ভোগ  ছবির ক্যাপশন:
ad728

জানা যায়, বড়াইগ্রাম ও পাশের পাবনার চাটমোহর উপজেলার ৮টি গ্রামের বাসিন্দারা মানইর-নাজিরপুর রাস্তায় চলাচল করেন। আশেপাশের মানুষের কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য জোনাইল বাজার যাওয়ার এটাই একমাত্র রাস্তা। 

এছাড়া শিক্ষার্থীরা এ পথ ধরেই মানইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়, জোনাইল উচ্চ বিদ্যালয় ও জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়সহ জোনাইল ও বড়াইগ্রাম কলেজে যায়। কিন্তু সড়কটির উভয় পাশে পাকা হলেও মানইর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাজিরপুর নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত অংশ দীর্ঘদিনেও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। 

বড়াইগ্রাম কলেজে শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘পুরো রাস্তা জুড়ে শুধু কাদা আর পানি। একটু পরপর ছোট-বড় গর্ত। রাস্তায় কাদার কারণে কোনো যানবাহন ঠিক মতো চলেনা। ফলে স্যান্ডেল-জুতা হাতে নিয়ে আমাদের কাদা মারিয়েই কলেজে যেতে হয়।’ 

মানর গ্রামের কৃষক খোকন মিয়া বলেন, ‘সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এলাকার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র জোনাইল হাট। এহাটে মানইর, নাজিরপুর, চুড়ইকুল, মোস্তালিপুর, কাটাখালী, কাতুলি, আনকুটিয়া, বাঙ্গালা গ্রামের আবাদি ফসল বেচাকেনাসহ কাঁচা বাজার করার জন্য কৃষকরা আসেন। বর্ষার সময় কাদায় কষ্ট করে মালবোঝাই অটো রিক্সা, ভডভডি ঠেলে নিয়ে যেতে হয়।  বিকল্প রাস্তা না থাকায় দূর্ভোগ পোহাতে হয়।’ 

স্থানীয় অটোরিক্সা চালক আব্দুল বাসেত বলেন, ‘কাদার কারণে এ রাস্তায় গাড়ি চালানো যায় না। কিন্তু গাড়ি নিয়ে না গেলে সংসার চলেনা। তাই বাধ্য হয়ে যেতে হয়।’  

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, এ সড়কের দুই দিকেই পাকা থাকলেও মাঝের এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিনেও পাকা করা হয়নি। এতে স্থানীয় লোকজন বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি অতি দ্রুত পাকা করার দাবি এলাকার মানুষের। 

বড়াইগ্রাম এলজিইডি অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, জনগণের যাতায়াত স্বাভাবিক রাখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুধু সরকার নয়, ডেঙ্গু রুখতে মাঠে নামতে হবে সবাইকে: মির্জা ফখ

শুধু সরকার নয়, ডেঙ্গু রুখতে মাঠে নামতে হবে সবাইকে: মির্জা ফখ