ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য ভবন নিমার্ণ করছেন নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য ভবন নিমার্ণ করছেন নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবীরা ছবির ক্যাপশন:
ad728

ভাষা ভিন্ন, সংস্কৃতি আলাদা, দেশও হাজার মাইল দূরে। তবু মানবতার টানেই পঞ্চগড়ের এক অজপাড়া গাঁয়ে এসে প্রচণ্ড গরম উপেক্ষা করে এসব ভারী কাজে অংশ নিচ্ছেন নেদারল্যান্ডের এই স্বেচ্ছাসেবীরা। লক্ষ্য কুষ্ঠ ও প্রতিবন্ধী মানুষের জন্য একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলা।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধাইধাইপাড়া এলাকায় আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার নিজস্ব জমিতে নির্মাণ হচ্ছে নতুন কার্যালয়। বাংলাদেশের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নেদারল্যান্ডসের ওয়ার্ল্ড সার্ভেন্টস-এর ২৯ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল এই নির্মাণকাজে অংশ নিয়েছে। কয়েকদিন অবস্থানকালে তারা শুধু ভবন নির্মাণই নয়, কুষ্ঠ ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন। দিচ্ছেন পাশে থাকার বার্তাও।

বিদেশি তরুণদের এমন মানবিক উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

উপজেলা প্রশাসন বলছে, প্রতিবন্ধী ও কুষ্ঠ আক্রান্ত মানুষকে সমাজের মূলধারায় যুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ।

দেশ আলাদা, ভাষা আলাদা তবু মানবতার কোনো সীমানা নেই। পঞ্চগড়ের এই ছোট্ট গ্রামে নেদারল্যান্ডসের তরুণদের স্বেচ্ছাশ্রম যেন সেই বার্তাই নতুন করে জানিয়ে দিল মানুষের পাশে দাঁড়ানোই পৃথিবীর সবচেয়ে বড় পরিচয়।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সরকারি দলের সংসদীয় সভা আজ

সরকারি দলের সংসদীয় সভা আজ