ঢাকা | বঙ্গাব্দ

এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক ছবির ক্যাপশন:
ad728

এস আলম গ্রুপের যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও পশু খাদ্যের একটি কারখানা। তবে বাঁশখালীতে এস আলমের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্ট নামের কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি চালু রয়েছে। 

ছাঁটাই এর নোটিশে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনার কথা তুলে ধরে বলা হয়, তালিকাভুক্ত কর্মকর্তা–কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল, যা ১ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে কারখানাগুলোর কর্মীদের  বেতন ও অন্যান্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। গত দুই বছর ধরে এসব কারখানা আমদানি ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল সংকটসহ নানা কারণে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। এতোদিন মজুত করা কাঁচামাল দিয়ে কোনো রকমে উৎপাদন চালিয়েছিলো কারখানাগুলো।   


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তি

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তি