ঢাকা | বঙ্গাব্দ

আবারও সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
আবারও সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা  ছবির ক্যাপশন:
ad728

এদিকে সীমান্তে পুশইন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে গ্রামবাসী ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। পুশইন চেষ্টা ব্যর্থ হয়ে আজ ভোর বেলা তারা ভারতে ভিতরে চলে যায়। পুশইনের চেষ্টা ঠেকাতে সীমান্তে লাঠি হাতে স্থানীয় পুরুষের পাশাপাশি নারীরা গ্রামের মোড়ে মোড়ে অবস্থান করছেন। সীমান্তের পোস্ট গুলোতে বিজিবি সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন হয়ে আছে।

গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এ ঘটনা ঘটে। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিজিবি, রাত এগারোটার দিকে ভারত কাঁটা তারের বেড়া অতিক্রম করে বেশ কিছু ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফের সদস্যরা। বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

নাজমুল রহমান বলেন, রাতে আমি বাড়ির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলাম। এসময় বেশ কিছু ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় আমি চিল্লাচিল্লি করলে পোস্টে থাকা বিজিবি এবং গ্রামবাসীরা সেখানে উপস্থিত হলে বিএসএফের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশইনের ঘটনায় আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসীরা ও আনসার সদস্যরাও টহল দিচ্ছেন। পুশইন ঠেকাতে এই এলাকায় আমরা সতর্ক অবস্থায় আছি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন মো. সাহাবুদ্দিন?

বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন মো. সাহাবুদ্দিন?