ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ার ইব্রাহিমের কাছে মোদির আবদার, ফেরত চেয়েছে জাকির নায়েককে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
আনোয়ার ইব্রাহিমের কাছে মোদির আবদার, ফেরত চেয়েছে জাকির নায়েককে ছবির ক্যাপশন:
ad728

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত আনোয়ার ইব্রাহিম শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার মোদির সঙ্গে তার একান্ত বৈঠক হয়। ওই বৈঠকে জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি তোলেন মোদি। তবে এ বিষয়ে তিনি কী জবাব দিয়েছেন, তা স্পষ্ট করেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

জাকির নায়েকের প্রত্যার্পণ প্রসঙ্গে আনোয়ার বলেন, ভারত-মালয়েশিয়া সম্পর্কের স্বার্থে বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আলোচনা করা প্রয়োজন। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যার্পণের দাবিটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তবে জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার আগে মালয়েশিয়াকে দেশটির আইন ও বিচারিক প্রক্রিয়া বিবেচনায় নিতে হবে বলে উল্লেখ করেন আনোয়ার। তিনি বলেন, ভারত কেন তাকে ফেরত চাইছে, সে বিষয়ে মালয়েশিয়ার ধারণা রয়েছে। তবে বিষয়টি খুব সতর্কতার সঙ্গে এবং মালয়েশিয়ার আইনের শাসন ও দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সম্মান রেখেই মোকাবিলা করতে হবে।

২০১৬ সালে ভারত ছাড়েন জাকির নায়েক। বর্তমানে তিনি মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে দেশটিতে অবস্থান করছেন।

জাকির নায়েকের বিরুদ্ধে অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করে আসছে ভারত। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারিরও চেষ্টা করেছিল নয়াদিল্লি। তবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় ইন্টারপোল ভারতের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এক যোগে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান শুরু

এক যোগে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান শুরু