মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, গণঅভ্যুথান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে আবারো ভারত ও বাংলাদেশে মাঝে আমদানি-রফতানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বসির আহমেদ