ঢাকা | বঙ্গাব্দ

গভীর সমুদ্র থেকে ফিশিং বোটের ১৮ জেলেকে জীবিত উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
গভীর সমুদ্র থেকে ফিশিং বোটের ১৮ জেলেকে জীবিত উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

বুধবার (৪ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভোরে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জেলেসহ মাছ আহরণ শেষে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে ওই বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি জানান। পরে বোট মালিক  জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে তৎক্ষণাৎ সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান শেষে বোটসহ মালিকপক্ষের কাছে  হস্তান্তর করা হয়।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি