ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতাল পরিদর্শনে গিয়ে তোপের মুখে জামায়াতের এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
হাসপাতাল পরিদর্শনে গিয়ে তোপের মুখে জামায়াতের এমপি ছবির ক্যাপশন:
ad728

বুধবার (১২ আগস্ট) হাসপাতাল পরিদর্শনে যান সংসদ সদস্য তাহাজ উদ্দিন খান। এ সময় তিনি বিভিন্ন আউটসোর্সিং কর্মীর পরিচয়পত্র ও তাদের নিয়োগের বিষয়ে জানতে চান। তখন এক আউটসোর্সিং কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করা হলে তিনি মেহেরপুর বিএনপির সেক্রেটারি অংশের লোকজনকে হাসপাতালে ডেকে আনেন। তারা এমপির ওপর চড়াও হয়ে মারমুখী হয়ে ওঠেন। এ নিয়ে এমপির লোকজনের সঙ্গে বিএনপির একাংশের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে এমপির ব্যক্তিগত দেহরক্ষী ছাত্রদলের এক কর্মীকে থাপ্পড় দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর নিরাপত্তার কারণে সংসদ সদস্য তাহাজ উদ্দিন খান হাসপাতাল থেকে বের হয়ে মেহেরপুর ওজোপাডিকো চত্বরে গিয়ে অবস্থান নেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হাসপাতাল গেটে জড়ো হয়ে জামায়াতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য মো. তাহাজ উদ্দিন খানকে নিরাপদে সেখান থেকে বের করে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেয়।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, হাসপাতাল কি বর্তমানে বিএনপির কামরুল গ্রুপের কাছে জিম্মি হয়ে আছে? সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে গেলে তিনি কিছু অতিরিক্ত আউটসোর্সিং লোকবল দেখতে পান। তাদের নিয়োগের বিষয়ে জানতে চাইলে তারা জানান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তাদের নিয়োগ দিয়েছেন। এ সময় ছাত্রদলের এক কর্মী এমপির সঙ্গে খারাপ আচরণ করে মারমুখী হন। তখন সংসদ সদস্যের ব্যক্তিগত দেহরক্ষী তাকে একটি থাপ্পড় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হয়ে এমপির ওপর হামলা ও তাকে অবরুদ্ধ করার চেষ্টা করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে মেহেরপুর-১ আসনের এমপি তাহাজ উদ্দিন খানকে নিরাপদে উদ্ধার করে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২য় দফা আলোচনার পর দিল্লিতে আরও কঠোর অবস্থানে সিজেপি 

২য় দফা আলোচনার পর দিল্লিতে আরও কঠোর অবস্থানে সিজেপি