ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার উদ্দেশে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার  আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী মরহুম জসিম মিয়ার ছেলে তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।

তার এমন র্নিমম মৃত্যুতে  শোক ও নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আল আমিন সৈকতের হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েন তারা।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আজ সিলেট যাচ্ছেন প্রধা

আজ সিলেট যাচ্ছেন প্রধা