ঢাকা | বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো আসিফের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো আসিফের ছবির ক্যাপশন:
ad728

নিহত আসিফ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে খলসী এলাকার করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। গোসলের একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। আসিফকে খুঁজে না পেয়ে বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার